সর্বশেষ বিজ্ঞপ্তি

    স্কুল বন্ধের নোটিশ Parents' Notice Of Class Six আগামী 24 এপ্রিল-2026ইং তারিখে স্কুল দুপুর 12 টা পর্যন্ত চলিবে। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে স্কুলের সকল ক্লাস কার্যক্রম ২২ মে-২০২৬ থেকে ৪ জুন-২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে।

তাহেরা সুবহা তিলা'র বার্তা

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। একটি শিক্ষিত সমাজই পারে সুন্দর, মানবিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে। এই লক্ষ্যকে সামনে রেখে আমার শ্রদ্ধেয় মায়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সখিনা বালিকা বিদ্যালয়। নারী শিক্ষা একটি জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করে। তাই মেয়েদের আধুনিক, নৈতিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষিকা নিষ্ঠা, মমতা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। অত্যন্ত গর্বের বিষয়, এই প্রতিষ্ঠানটি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও আত্মত্যাগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমাদের স্বপ্ন শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং এমন সুশিক্ষিত, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ তৈরি করা, যারা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকারসহ বিভিন্ন সম্মানজনক পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় সখিনা বালিকা বিদ্যালয় একদিন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সাফল্যের জন্য সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি। সভাপতি সখিনা বালিকা বিদ্যালয়

ঠিকানা : Jashore Sador, Jashore

ফোন: 01711667811

ইমেইল: Sakhina2000@gmail.com

সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়

Development By